বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ছিনতাইয়ে বাধা দেয়ায় ছাত্রীকে কুপিয়ে জখম

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৩, ৯:৩৬ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
ছিনতাইয়ে বাধা দেয়ায় ছাত্রীকে কুপিয়ে জখম

রবিবার (২ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর আফতাব নগরের বি ব্লকে এই ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই আহত ছাত্রীকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ইস্ট ওয়েস্টের ২০২১-২২ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীর সহপাঠী তানভীর কায়েস বলেন, রাতে জিম থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয় ইতি। এ সময় ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ চায়। ইতি এগুলো দিতে না চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চাপাতি দিয়ে ইতিকে এলোপাতাড়ি কোপায় ছিনতাইকারীরা। তাকে মারাত্মকভাবে আহত করে সব নিয়ে পালিয়ে যায় তারা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছি। জড়িত ছিনতাইকারীদের শনাক্তে একাধিক দল কাজ করছে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।