বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মস্তিষ্কে রক্তক্ষরণে জেসমিনের মৃত্যু

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৩, ২:৩০ পূর্বাহ্ন আপডেট: ৭ এপ্রিল ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
মস্তিষ্কে রক্তক্ষরণে জেসমিনের মৃত্যু

সোমবার (৩ এপ্রিল) সকালে তিনি বিষয়টি জানান। এর আগে রোববার বিকেলে জেসমিনের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করেন ডা. কফিল।

ডা. কফিল উদ্দিন বলেন, আমরা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন দিয়েছি। প্রতিবেদনে পেয়েছি জেসমিনের মৃত্যুর কারণ শক। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শক হয়েছে। মস্তিষ্কের ভেতরে যেখানে রক্তনালির সংযোগস্থল আছে, সেখানে রক্তনালির একটা অংশ ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছে। আর সেই রক্তক্ষরণের কারণে তিনি শকে চলে গেছেন। এ কারণেই মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, আমরা দুটো জখম পেয়েছি। একটা হচ্ছে কপালের বাঁ পাশে। যেটা ছোট। এটার সাইজ হচ্ছে ২.৫ সেন্টিমিটার। এক ইঞ্চিরও কম। এটা ঘষা লাগলে যেমন হয়, এ রকম। আর একটা ছোট জখম পেয়েছি ডান হাতের কনুইয়ের ভেতর দিকে। এখানে একটা ফোলা জখম আছে। যেটার সাইজ হচ্ছে ২ সেন্টিমিটার। আমার বলেছি, ক্যানোলার জন্য হয়েছে।

আমরা চূড়ান্ত মতামতে উল্লেখ করেছি, যে জখমগুলো আছে সেগুলো মৃত্যুর জন্য যথেষ্ট নয়। মৃত্যু হয়েছে শকে। শক হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে।