বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

১৫ মে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৩, ১০:০৫ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন
১৫ মে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

রবিবার (৯মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল এ দিন ধার্য করেন। এদিন এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। এ জন্য জামিনে থাকা আসামি সম্রাট আদালতে উপস্থিত হন। এ সময় আসামিপক্ষ অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন এ দিন ধার্য করেন।

দুদকের মামলার অভিযোগ থেকে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।