বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আরাভ খানের বিরুদ্ধে ২ জনের সাক্ষ্য

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১:২১ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
আরাভ খানের বিরুদ্ধে ২ জনের সাক্ষ্য

রবিবার (৯ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল বিন আতিকের আদালতে মামুন ইমরানের বোন রওশন আক্তার, দুলাভাই মোশারফ হোসেন খান, মামুন এমরানকে যে বাসায় খুন করা হয় ওই বাসার কেয়ারটেকার মিরাজুল ইসলাম ও সিকিউরিটিগার্ড মানিক সাক্ষ্য দেন।

এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। জেরা শেষে আগামি ২ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন আদালত। মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য শেষ হলো।

মামলার আসামিরা হলেন- মো. রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মো. মিজান শেখ, আতিক হাছান ওরফে দিলু শেখ, সুরাইয়া ওরফে কেয়া, মো. সারোয়ার হোসেন ওরফে ছারোয়ার হোসেন ও মো. রবিউল ইসলাম ওরফে আপন, ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে হৃদি।

এর মধ্যে রবিউল ইসলাম ও সুরাইয়া আক্তার কেয়া পলাতক। কারাগারে থাকা বাকি ছয় আসামি সাক্ষ্যগ্রহণের সময় আদালতে উপস্থিত ছিলেন। পলাতক রবিউল ইসলামই দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান। এই মামলার অপ্রাপ্ত বয়স্ক দুই আসামি মেহেরুন্নেছা স্বর্ণা ওরফে আফরিন ওরফে আন্নাফী ও মোছা. ফারিয়া বিনতে মিম। তাদের বিরুদ্ধে ভিন্ন দোষীপত্র দাখিল করা হয়। তাদের বিচার শিশু আদালতে চলমান।

উল্লেখ্য, ২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।