শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কাউখালীতে মোকা মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র

প্রকাশ: ১৪ মে ২০২৩, ৯:৫৬ পূর্বাহ্ন আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ন
কাউখালীতে মোকা মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র

নদীর তীরবর্তী জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শনিবার (১৩ মে) কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান, কাউখালীতে ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য ৪৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ আমরা প্রস্তুত করে রেখেছি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সকলকে এগিয়ে আসতে হবে। বিপদে ধৈর্য ধরতে হবে।

উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম জানান, আমাদের কন্ট্রোলরুম ২৪ ঘন্টা খোলা আছে। দুর্যোগ মোকাবিলায় আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করে রাখা হয়েছে।