শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বরিশালে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

প্রকাশ: ১৮ মে ২০২৩, ৬:২৩ অপরাহ্ন আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন
বরিশালে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

তিনি বলেন, যাচাই-বাছাইয়ের শেষদিনে চার মেয়রপ্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান ও আলী হোসেন।

এছাড়া মনোনয়ন বাতিল হওয়া মেয়রপ্রার্থীরা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তারা হলেন- লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, মো. আসাদুজ্জামান ও নেছার উদ্দিন।