মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রণবীরের নতুন ছবি ‘সার্কাস’র পোস্টারে উচ্ছ্বসিত অনুরাগীরা

প্রকাশ: ১১ মে ২০২২, ৭:০২ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
রণবীরের নতুন ছবি ‘সার্কাস’র পোস্টারে উচ্ছ্বসিত অনুরাগীরা

‘সার্কাস’ ছবিতে ফের রোহিত শেটির সঙ্গে হাত মেলাতে চলেছেন অভিনেতা। এর আগে তারা একসঙ্গে ‘সিম্বা’ ছবিতে কাজ করেছিলেন, যা বক্স অফিস কাঁপিয়েছিল।

ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ক্রিসমাসে। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে ‘গালি বয়’ অভিনেতাকে। বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজ ও পূজা হেগড়েকে। 

ছবির পোস্টার শেয়ার করে রণবীর লেখেন, ‘এই ক্রিসমাসে বাড়ি তোলপাড় করা যাক।’

প্রসঙ্গত, এই ছবি রণবীর ও রোহিত শেটির একসঙ্গে তৃতীয় কাজ। এর আগে ২০১৮ সালে ‘সিম্বা’র পর ‘সূর্যবংশী’ ছবিতেও কাজ করেছেন তারা।