মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আমি বেঁচে থাকতে শাকিবের ক্ষতি হতে দেব না: অপু বিশ্বাস

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ১১:১৭ অপরাহ্ন আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
আমি বেঁচে থাকতে শাকিবের ক্ষতি হতে দেব না: অপু বিশ্বাস

এক সাক্ষাৎকারে অপু বলেন, “শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস, সবচেয়ে বড় বিলবোর্ড। আমি চাই তা সম্মুন্নত থাকুক। কিন্তু দুয়েকজন তার সিনেমার প্রচারণার এই সময়ে তাকে নিয়ে নানান কথা বলে সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, শাকিবের সিনেমার ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি। সেটি আমি বেঁচে থাকতে কেউ পারবে না। কোনোভাবেই শাকিবের ক্ষতি হতে দেব না। সে কারণেই আমি ‘প্রিয়তমা’র পাশে রয়েছি।”

তবে কি বুবলীকে ইঙ্গিত করছেন অপু? জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আমি কারো নাম বলতে চাই না। কারো নাম মুখেও আনতে চাই না। শুধু বলতে চাই যে-ই করুক ইন্ডাস্ট্রির ক্ষতি করছে।’

গত রোজার ঈদের মতো এবারের কোরবানির ঈদেও মুখোমুখি হবেন শাকিব, অপু ও বুবলী। ঈদে মুক্তি পাবে শাকিবের ‘প্রিয়তমা’। এতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। অপুকে দেখা যাবে ‘লাল শাড়ি’ সিনেমায়। নিজের প্রযোজনায় প্রথম ছবিতে সহশিল্পী হিসেবে বেছে নিয়েছেন সাইমন সাদিককে।

অন্যদিকে, বুবলী নিয়ে আসছেন জোড়া সিনেমা। ‘প্রহেলিকা’য় তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও ‘ক্যাসিনো’তে আছেন নিরব হোসেন। এবারের ঈদে এই অভিনয়ত্রয়ীর পর্দা প্রতিযোগিতা দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা।