বাউফলে ৫ টাকায় ঈদের বাজার

মঙ্গলবার (২৭ জুন) উপজেলা পরিষদ চত্বরে “বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন” নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে মাত্র ৫ টাকার বিনিময়ে ওই সব পণ্য দুঃস্থদের মাঝে বিক্রি করেছেন।
এসময় উপস্থিত ছিলেন-বাউফলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান, বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি ডা. মো. মিরাজুল ইসলাম মিরাজ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রাকিব প্রমুখ।
আবদুর রহিম নামের এক বৃদ্ধ বলেন, কয়েকবছর আগে কর্মক্ষমতা হারিয়েছি। এখন কাজ করতে পারি না। এখানে এসে ৫ টাকায় বাজার করতে পেরে আমি খুশি।
জানা গেছে, ২০১২ সালে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার দুঃস্থ অসহায় মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রয়োজনীয় পণ্য সামগ্রী নামমাত্র মূল্যে দুঃস্থদের হাতে পৌঁছে দিয়েছেন।
সংগঠনের সভাপতি ডা. মো. মিরাজুল ইসলাম মিরাজ বলেন, আগামীতেও দুঃস্থ মানুষের কল্যাণের জন্য এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ঈদে সবাই গরীবদের মাঝে মাংস বিতরণ করলেও আনুষাঙ্গিক প্রয়োজনীয় পণ্য সামগ্রী অনেকেই কিনতে পারেন না। সবাইকে এ ধরণের কর্মসূচির মাধ্যমে দুঃস্থদের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান তিনি।

