মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চলে গেলেন মিতা চৌধুরী

প্রকাশ: ১ জুলাই ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
চলে গেলেন মিতা চৌধুরী

বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১০টার দিকে তিনি ফেসবুকে লিখেছেন, তার মা (অভিনেত্রী মিতা চৌধুরী) আজ রাতে মারা গেছেন।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আরেক প্রখ্যাত অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাও। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মিতা চৌধুরীর মৃত্যুর খবর জানিয়ে সুবর্ণা মুস্তাফা নিজের প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’তে মিতা চৌধুরীর সঙ্গে কাজ করেছিলেন বলে জানিয়ে একসঙ্গেকার ছবি শেয়ার করেছেন।

সত্তর-আশির দশকের জনপ্রিয় এই নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন।

শুধু টিভি নাটকই নয়, মঞ্চে সূচনা ও গুড নাইট মার মতো প্রযোজনায় নিজেকে জড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী গুড নাইট মার পাণ্ডুলিপি তৈরি করেন।