বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

পিরোজপুরের নাজিরপুরে ১০ হাজার লিটার সয়াবিন জব্দ

প্রকাশ: ১৩ মে ২০২২, ৭:২৩ অপরাহ্ন আপডেট: ৩০ মার্চ ২০২৬, ৩:২০ অপরাহ্ন
পিরোজপুরের নাজিরপুরে ১০ হাজার লিটার সয়াবিন জব্দ

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে উপজেলার শ্রীরামকাঠী বন্দর বাজারে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার শ্রীরামকাঠী বন্দর বাজারের এমএম ট্রেডার্সে অভিযান চালিয়ে দোকানের গোডাউনে থাকা ৩৭ ব্যারেল সয়াবিন তেল এবং আশা ট্রেডার্সে অভিযান চালিয়ে ১৪ ব্যারেল অবৈধ সয়াবিন তেল জব্দ করেন। পরে এমএম ট্রেডার্সের মালিক সুশীল কুমার মন্ডলকে ১৫ হাজার টাকা এবং আশা ট্রেডার্সের মালিক মো. মতিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে বন্দরের অরুণ শীলকে ৪ হাজার টাকা ও বিজয় মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা শ্রীরামকাঠী বন্দরে ২টি দোকানে তেল থাকার তথ্য পেয়ে অভিযান চালিয়েছি। সেখানে তাদের তেলের সঠিক কোনো কাগজপত্র না পাওয়ায় ১০ হাজার ৪০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ করেছি। অতিরিক্ত দামে তেল বিক্রয়কারী দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।