কলকাতার ওয়েব সিরিজে চঞ্চল

গণমাধ্যমে পরিচালক জানিয়েছেন, চিত্রনাট্য এখনো চূড়ান্ত না হলেও, অনেকটাই কাজ এগিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।
চল্লিশ দশকের গোড়ায় প্রকাশিত ‘গণদেবতা’ ব্রিটিশ রাজ, সেই সময়ের গ্রামবাংলার পরিস্থিতি, শিল্পব্যবস্থার কথা তুলে ধরেছিল। পরে তারাশঙ্করের লেখা ‘পঞ্চগ্রাম’ উপন্যাসটিকে ‘গণদেবতা’র অংশ হিসেবে ধরা হয়। কমলেশ্বর জানালেন, এই দুই উপন্যাস নিয়েই তিনি তার ওয়েব সিরিজ সাজাচ্ছেন।
জানা গেছে, অভিনেতার সঙ্গে শুটিংয়ের দিনক্ষণ নিয়ে কথা চলছে আপাতত। নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি ওয়েব প্ল্যাটফর্মে ‘গণদেবতা’ সিরিজটি মুক্তি পাবে।

