এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫

শুক্রবার (২৮ জুলােই) সকালে এ ফল প্রকাশ করা হয়। সকাল ৯টার দিকে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন।
পাস ও জিপিএ ফাইভে মেয়েরা এগিয়ে
এবারও পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা- দুদিক দিয়েই সংখ্যায় এগিয়ে আছে মেয়েরা। ছাত্রদের পাসের হার যেখানে ৭৮ দশমিক ৮৭ শতাংশ, সেখানে ছাত্রীদের মধ্যে ৮১ দশমিক ৮৮ শতাংশ পাস করেছে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন। আর ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে পাস করেছেন ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। আর পূর্ণাঙ্গ জিপিএ, অর্থাৎ পাঁচে পাঁচ পাওয়া ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থীর মধ্যে ৯৮ হাজার ৬১৪ জন ছাত্রী এবং ৮৪ হাজার ৯৬৪ জন ছাত্র।
কোন বোর্ডে পাসের হার কত
প্রকাশিত ফলাফলে বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরও পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ শতাংশ ও যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ এবং মাদরারা শিক্ষা বোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ।
৪৮ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এ বছর ৩ হাজার ৮১০ কেন্দ্রে মোট ২৯ হাজার ৭১৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করে ২ হাজার ৩৫৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী। অন্যদিকে ৪৮টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। ২০২২ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৯৭৫টি।
জিপিএ-৫ কোন বোর্ডে কত
ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন জন, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৫০ জন, সিলেট বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৪৫২জন, দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ৮৪ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১৭ হাজার ৪১০ জন, রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৮৭৭ জন, যশোর বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ১৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৬১৭ জন, কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৬২৩ জন, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ১১৭ জন, বরিশাল বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ জন।
ফল জানা যাবে যেভাবে
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে। দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
উল্লেখ্য, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন পাস করেছে। এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে ৮০ দশমিক ৯৪ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৬ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

