শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলে

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১০:১১ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলে

শুক্রবার দুপুরে পায়রা বন্দর থেকে ২০-২৫ কিলোমিটার গভীর সাগরের পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিখোঁজ রবিউল রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের রফিক মিয়ার ছেলে। এছাড়াও উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে।

ডুবে যাওয়া ট্রলার মালিক ইলিয়াস মৃধা জানান, ১৫ জন জে‌লেসহ আমার বোট গ‌ভীর সমু‌দ্রে ঝ‌ড়ের কব‌লে প‌ড়ে। ১৪ জন জে‌লে‌কে উদ্ধার করা গে‌লেও ট্রলার এবং র‌বিউল ইসলাম না‌মে এক জে‌লে‌কে এখনও পাওয়া যায়‌নি।

এদিকে ডুবে যাওয়া অপর ট্রলারের মালিক তু‌হিন প‌্যাদা জানান, তার ট্রলারটি ১৩ জন জে‌লেসহ গ‌ভীর সমু‌দ্রে ঝড়ের কব‌লে প‌ড়ে। জেলে‌দের সবাইকে উদ্ধার করা গে‌লেও ট্রলারটি উদ্ধার তরা সম্ভব হয়‌নি।

এ ব্যাপারে মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাধারন সম্পাদক রাজা মিয়া জানান, দুপুরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে যায়। এ সময় পার্শ্ববর্তী দুটি ট্রলার ২৮ জেলেকে উদ্ধার করলেও ইঞ্জিন রুমে থাকায় নিখোঁজ হয় রবিউল। আগামীকাল ট্রলার দুটি উদ্ধারে অভিযান শুরু করা হবে।