বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশ: ২২ মে ২০২২, ২:৫৬ পূর্বাহ্ন আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৩৬ পূর্বাহ্ন
গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় শনিবার (২১ মে) দুপুর সাড়ে দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মনির আহমদের বাড়ি সাতকানিয়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ডে। তিনি চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকার বরকত মিয়ার হ্যাচারির ব্যবস্থাপক ছিলেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক আজহারুল বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িটি হারবাং লালব্রিজ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মনিরকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় গুরুতর আহত মনির ও গাড়ির চালকসহ আরও চারজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে দুপুর ১টার দিকে মনির মারা যান। চকরিয়ার চিরিংঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোর্শেদুল আলম ভূইয়া বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।