বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কুড়িগ্রামের রৌমারীতে মা ও সন্তানকে গলা কেটে খুন

প্রকাশ: ২২ মে ২০২২, ৩:৫২ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৩:০৮ পূর্বাহ্ন
কুড়িগ্রামের রৌমারীতে মা ও সন্তানকে গলা কেটে খুন
নিহত হাফসা আকতার (২৫) নতুনবন্দর এলাকার মো. সাহেব আলীর স্ত্রী। তাদের পাঁচ মাস বয়সী নিহত শিশুসন্তানের নাম হাবিব। বিষয়টি নিশ্চিত করেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড বৃষ্টির মধ্যে নতুনবন্দর হাজিপাড়া এলাকায় একটি পুকুরপাড়ের পূর্ব পাশের ধানক্ষেত থেকে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পাশেই শিশুরটির মা হাফসাকে গলা কাটা অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় স্থানীয়রা হাফসাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে মারা যান। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুর মাকে গলা কাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে মমেকে পাঠানোর পথে তিনিও মারা যান। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।