বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কক্সবাজারে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশ: ২৪ মে ২০২২, ৫:৩৯ অপরাহ্ন আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
কক্সবাজারে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

আমির হোসেন ওই ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকার মৃত কবির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন বিভাগের জমি দখল ও তিন বছর আগে একটি হত্যার ঘটনায় পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাত ১০টার দিকে ডুমখালী এলাকায় আবদুর রহমান গং এবং আহমদ হোসেন গংদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। প্রতিপক্ষের হামলায় আমির হোসেন ঘটনাস্থলে নিহত হন।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর আমির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, প্রতিপক্ষের হামলায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে আসি। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।