বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিধবা নারীকে দোকানির লাঠিপেটা

প্রকাশ: ২৯ মে ২০২২, ২:৫৬ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৫ পূর্বাহ্ন
বিধবা নারীকে দোকানির লাঠিপেটা

শুক্রবার (২৭ মে) সকাল ৮টার দিকে এমন ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুকাশ ইউনিয়নের মৃত আমিনুলের (ছদ্মনাম) স্ত্রী সাহেনা বেগম (৩২) (ছদ্মনাম) শুক্রবার সকালে সেমাই কিনতে দোকানে যান। এ সময় একই গ্রামের আইয়ুব আলী (৪০) তার কাছে ১০ হাজার টাকা পান বলে দাবি করেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।

পরে এ ঘটনার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় বয়ে যায়। সচেতন মহল দোষী ব্যক্তির বিচারের দাবি জানানো হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।