বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশ: ৩ জুন ২০২২, ৭:২২ অপরাহ্ন আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৪৭ পূর্বাহ্ন
চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দুই শিশু হলো দিঘলদী গ্রামের মিজান মৃধার ছেলে মিনহাজ ও একই বাড়ির মুক্তার মিজির হানজেলা। এই দুই সমবয়সী হওয়ায় একসঙ্গে বাড়িতে খেলাধুলা করে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে দুই শিশুর মায়েরা রান্না নিয়ে ব্যস্ত ছিলেন। তারা দুজনে উঠানে খেলছিল। কোনো এক সময় বাড়ির রাস্তা লাগোয়া একটি খাদে তারা পড়ে যায়। অনেকক্ষণ তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। এ সময় খাদের পানিতে লোকজন তাদের খুঁজতে নামে। পরে তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।

সদর হাসপাতালের চিকিৎসক অনিমেষ চক্রবর্তী বলেন, এই দুই শিশুকে হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. আল আমিন বলেন, একই বাড়ির দুই ছেলে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মিয়া বৃহস্পতিবার বলেন, ওই দুই শিশুর পানিতে পড়ে মৃত্যুর খবর শুনেছি। খোঁ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।