বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফেসবুকে লাইভ করা তরুণের ক্ষতবিক্ষত মরদেহ চমেক হাসপাতালে

প্রকাশ: ৫ জুন ২০২২, ১০:০০ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
ফেসবুকে লাইভ করা তরুণের ক্ষতবিক্ষত মরদেহ চমেক হাসপাতালে

অলিউর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে। সে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন। 

শনিবার (০৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুনের ঘটনা ঘটে। রাত ১১টা থেকে ফেসবুকে লাইভ করছিলেন অলিউর রহমান। লাইভ চলাকালীন হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে আশপাশের সবকিছু অন্ধকার হয়ে যায়। প্রায় চার মিনিট  ধরে ফেসবুকে লাইভ অন্ধকার দেখা যাচ্ছিল। বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ ছিল লাইভে থাকা অলিউর রহমান। 

অলিউর রহমানের সহকর্মী রুয়েল বলেন, আমরা ওই সময় খাবারের জন্য ডিপো থেকে চলে আসি। কিন্তু ফেসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে থেকে যায়। তার লাইভ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। 

তিনি আরও বলেন, অলিউর আর বেঁচে নেই। তার ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্ৰাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এখন তার মরদেহ  নেওয়ার জন্য স্বজনরা চট্টগ্রাম যাচ্ছে।