মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মারা গেছেন পূজা চেরির মা

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ৭:১৮ অপরাহ্ন আপডেট: ৫ এপ্রিল ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
মারা গেছেন পূজা চেরির মা

 রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় রাজধানীর নিজ বাসায় মৃত্যু হয়েছে তার।

অভিনেত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও প্রতিষ্ঠাতা আবদুল আজিজ।

এ প্রযোজক জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা অসুস্থতা ভুগছিলেন পূজা চেরির মা। এ অবস্থায় রোববার আনুমানিক বেলা ১১টার দিকে মৃত্যু হয়েছে তার।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে ‘নূর জাহান’-এর মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ করেন।

একই বছর তিনি ‘পোড়ামন ২’ (২০১৮) সিনেমায় পরী চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। সেই ধারাবাহিকতায় কাজ করছেন এখনও।