মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অবেশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতা

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ৯:৩১ অপরাহ্ন আপডেট: ১ মে ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ন
অবেশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতা

সংবাদমাধ্যমকে সে জানায়, এটি অনেক আগের ‘বিয়ান আমার ক্রাশ’ নামের নাটকের শুটিংয়ের একটি ছবি। তার ভাষ্য, আমিও দেখছি কয়েক দিন যাবৎ ছবিটি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে। আমি দর্শকদের বলব, আমি এখনো অনেক ছোট, এখন কাজ নিয়েই আছি। বিয়ে আরো অনেক পরের কথা।

শরিফুলের বাড়ি গাজিপুর। তার বাবা একজন মুদি দোকানদার। বাবার দোকানে সবসময় বসে থাকত শরিফুল। কেউ চা-বিস্কুট চাইলে দেওয়ার কাজ করত। বাবার দোকানে ও দোকানের আশপাশে প্রায়ই শুটিং হতো। কখনও শুটিংয়ে আসা শিল্পী, কলাকুশলীদের চা-বিস্কুট পৌঁছে দিত শরিফুল আর লুকিয়ে দেখত শুটিং।

প্রসঙ্গত, সেখান থেকেই নজরে আসে নির্মাতাদের। গিয়াস উদ্দিন সেলিমের নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় তার। এরপর বিজ্ঞাপন, নাটক, সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করে শরিফুল।