মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শীর্ষে ব্রাজিলিয়ানরা, আর্জেন্টাইনরা কোথায়!

প্রকাশ: ১৬ মে ২০২৪, ৭:৫৪ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৭:০২ পূর্বাহ্ন
শীর্ষে ব্রাজিলিয়ানরা, আর্জেন্টাইনরা কোথায়!

খেলাধুলার পরিসংখ্যানভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিবেদনে উঠে এসেছে ফুটবলার তৈরি এবং রপ্তানিতে এগিয়ে রয়েছে কারা! সেই তালিকা অনুযায়ী সবচেয়ে এগিয়ে আছে ব্রাজিল। তার পরেই রয়েছে ফ্রান্স। এখন প্রশ্ন হচ্ছে কোপা আমেরিকা ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান কত নম্বরে?

ইউরোপ (৮৩টি) ও অন্যান্য মহাদেশের (৫২টি), সব মিলিয়ে ১৩৫ লিগের ২ হাজার ২০৯ ক্লাবের ফুটবলারদের ওপর অনুসন্ধান চালিয়েছে সিআইইএস। ৬২ হাজার ৯৫৫ ফুটবলারের ওপর চালানো অনুসন্ধানে সংস্থাটি প্রবাসী ফুটবলার পেয়েছেন ১৫ হাজার ৩১০ জন। এ নিয়ে এই তালিকা প্রস্তুত করেছে সিআইইএস।

সংস্থাটি তাদের গবেষণায় প্রবাসী ফুটবল বলতে বুঝিয়ে এক দেশে বেড়ে ওঠার পর অন্য দেশে দিয়ে খেলাকে। মূলত চার বছরে (২০২০-২৪) ফুটবলার রপ্তানির হিসাবটি তুলে ধরা হয়েছে।

সংস্থাটির গবেষণা বলছে, বিশ্ব বাজারে সবচেয়ে বেশি ফুটবলার সরবরাহ করেছে ব্রাজিল। বর্তমানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১ হাজার ৩৩৮ জন ফুটবলার বিভিন্ন দেশে খেলছে। এই তালিকার দ্বিতীয়তে আছেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নের নাম। ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জেতাদের ১ হাজার ৯১ জন ফুটবলার খেলছেন বিশ্বের নানা ক্লাবে।

আর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ৯৯৫ ফুটবলার খেলছেন পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ক্লাবে। যা এই তালিকায় আর্জেন্টাইনদের রেখেছে তিন নম্বরে। এর আগে গত বছর মে মাসে প্রকাশিত তালিকাতেও এই তিন দেশ শীর্ষে ছিল।

২০২৪ সালে পেশাদার লিগে খেলার ভিত্তিতে প্রকাশিত এই তালিকায় এর পরে রয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও জার্মানি। দুই দেশের যথাক্রমে ৫৮৬ ও ৪৬৮ জন খেলছেন বিশ্বব্যাপী।

ইউরোপ-লাতিন আমেরিকা মহাদেশের বাইরে আফ্রিকার একমাত্র দেশ হিসেবে এ তালিকাতে আছে নাইজেরিয়া। আফ্রিকার সুপার ঈগলদের ৪২১ জন ফুটবলার খেলছেন পৃথিবীর বিভিন্ন দেশের লিগগুলোতে।