মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

১২ বছরের মধ্যে সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে সাকিব

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ২:১৪ পূর্বাহ্ন আপডেট: ৩০ মার্চ ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
১২ বছরের মধ্যে সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে সাকিব

এদিকে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বরে নিজের অবস্থান হারিয়েছেন সূর্যকুমার যাদব। ভারতের এই ব্যাটসম্যানকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। এদিকে সুপার এইটে ভারতের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলে ৪ ধাপ এগিয়েছেন তিনি। অবশ্য বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। অলরাউন্ডারদের তালিকায় আবারো শীর্ষে উঠেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সূর্যকুমার যে ছন্দে নেই, এমনটা নয়। এবারের বিশ্বকাপেও দুর্দান্ত খেলছেন সূর্য। যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের বিপক্ষে ফিফটি পেয়েছেন তিনি। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ১৫ বলে রান করেছেন ৩১। হেডের (৮৪৪) রেটিং পয়েন্টও সূর্যর (৮৪২) চেয়ে খুব বেশি নয়। এই বিশ্বকাপেই হেডকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও পাবেন সূর্য।

কারণ, বিশ্বকাপ থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া, আর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। র‌্যাঙ্কিংয়ে এক ধাপ করে নেমে গেছেন ফিল সল্ট (বর্তমানে ৩), বাবর আজম (৪) এবং মোহাম্মদ রিজওয়ান (৫)। দারুণ ছন্দে থাকা আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ আছেন ১১ নম্বরে, এগিয়েছেন ৫ ধাপ। বাংলাদেশের তাওহিদ হৃদয় ৩ ধাপ এগিয়ে আছেন ২৭ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে তার র‍্যাঙ্কিংই সেরা।

বল হাতে দুই ধাপ এগিয়েছেন আফগান স্পিনার রশিদ খান। তিনি আছেন দুই নম্বরে। ৩ ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন জশ হ্যাজলউড। ভারতের কুলদীপ যাদব এগিয়েছেন ২০ ধাপ, উঠে এসেছেন ১১ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা মোস্তাফিজুর রহমান ৪ ধাপ পিছিয়ে আছেন ১৮ নম্বরে।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্ম করায় শীর্ষ স্থান থেকে ৫ নম্বরে নেমে গিয়েছিলেন। এরপর নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে পারফর্ম করে দুই ধাপ এগোলেও সুপার এইটে পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় (৩ ম্যাচে ১৯ রান ও ১ উইকেট) এখন আবারো পিছিয়েছেন ৩ ধাপ।