বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নেতাকর্মীদের জন্য আ.লীগের জরুরি ঘোষণা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
নেতাকর্মীদের জন্য আ.লীগের জরুরি ঘোষণা

রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।ওই পোস্টে বলা হয়েছে, আওয়ামী লীগকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলমান। অফিশিয়াল পেজে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত, কোন কর্মসূচির খবর অবশ্যই গুজব। দলীয়ভাবে যেকোনো সিদ্ধান্ত জানানো হবে আওয়ামী লীগের দপ্তর থেকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এতে আরো বলা হয়েছে, কেউ কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। অনলাইনে প্রতিবাদ করুন সকল অন্যায়ের।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে দলের অফিসিয়াল ফেসবুক পেজে সক্রিয় রয়েছে দলটি। দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিবৃতি বা নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হয় অফিশিয়াল পেজে।