বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বৃদ্ধকে নতুন রিকশা কেনার টাকা দিলেন চরমোনাই পীর

প্রকাশ: ৪ জুলাই ২০২২, ৭:৩৯ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
বৃদ্ধকে নতুন রিকশা কেনার টাকা দিলেন চরমোনাই পীর

সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে এক অনুষ্ঠানে তিনি নতুন রিকশা ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন। ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বরাত দিয়ে তিনি বলেন, পীর সাহেব ঘটনাটি জানার পর মর্মাহত হয়েছেন। বৃদ্ধ মানুষটি নামাজ পড়তে গিয়ে রিকশাটি হারিয়ে ফেলেছেন। এটা জানার পর পীর সাহেব পাশে দাঁড়াতে চেয়েছেন এবং উনাকে দেখা করতে বলেন। অবশেষে তাকে ৫০ হাজার টাকা প্রদান করেন।

গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সাহেব নিজেই বৃদ্ধের হাতে টাকাগুলো তুলে দেন। বৃদ্ধের বয়স হয়েছে তাই তার দ্বারা রিকশা চালানো কঠিন হয়ে যাবে। তাই আগামীকাল বৃদ্ধের বাড়িতে গিয়ে অন্য কোনো পেশায় এই টাকা খরচ করা যায় কিনা তা নিয়ে কাজ করবেন। 

প্রসঙ্গত, রোববার (৩ জুলাই) নামাজ পড়তে গিয়ে রিকশা চুরি, কাঁদছেন অসহায় বৃদ্ধ শিরোনামে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম।