বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পদ্মা সেতুর টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড

প্রকাশ: ৯ জুলাই ২০২২, ৯:৩৮ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন
পদ্মা সেতুর টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড

শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার পার হওয়া যানবহানের মধ্যে সবচেয়ে বেশি ছিল ব্যক্তিগত গাড়ি। এদিন পারাপার হওয়া যানবাহনের মধ্যে ১৩ হাজার ১৫৯টি ছিল ব্যক্তিগত গাড়ি। এ ছাড়া বাস পারাপার হয়েছে ৭ হাজার ৭২২টি। এক দিনে টোল আদায়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার জাজিরা প্রান্তের টোল আদায় হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা ও ১২ হাজার ৫৬টি যানবাহন পাড় হয়েছে। অপরদিকে মাওয়া প্রান্তের টোল আদায় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা ও সেতু পাড়ি দিয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি।