বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: ৯ জুলাই ২০২২, ৯:৫১ অপরাহ্ন আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪:২৬ অপরাহ্ন
গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বিষয়টি নিশ্চিত করেছেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, শনিবার সকাল ৮টার দিকে কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সাকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস চাপা দেয়। 

এতে সিএনজিতে থাকা ৪ থেকে ৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুইজনকে নিহত ও দুই পুরুষকে অহবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ছয় বছর বয়সী এক মেয়ে ও ৩০-৩৫ বছরের এক নারীকে মৃত অবস্থায় আনা হয়।

৩০-৩৫ বছর বয়সী দুইজন পুরুষকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।