শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

বরগুনায় অসহায় মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা

অনলাইন ডেস্ক — বরগুনা
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
বরগুনায় অসহায় মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা

বরগুনায় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বরগুনার সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা অ্যাডভোকেট মুরাদ খানের সৌজন্যে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় বরগুনা চর কলোনি হামিদিয়া প্রাথমিক বিদ্যালয় ‘মায়ের দোয়া ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. হুমান শাহীন খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা অ্যাডভোকেট মুরাদ খান,বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. বাসার মাহমুদ, সাংবাদিক মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টরা। আয়োজকরা জানান, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বরগুনার বিভিন্ন এলাকা থেকে আসা হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। দিনব্যাপী ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকেই জানান, আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে তারা চোখের সমস্যায় ভুগছিলেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের অসহায় মানুষের জন্য মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।