রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১ হাজার জুলাই যোদ্ধা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ন আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১ হাজার জুলাই যোদ্ধা

চলতি মাসের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাচ্ছেন ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার থাকবেন ‘জুলাই যোদ্ধা’। তাঁদের মালয়েশিয়ায় পাঠানোর যাবতীয় খরচ বহন করবে সরকার।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংসদে মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া দ্রুত শুরু করতে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় চূড়ান্ত করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা।

আরিফুল হক চৌধুরী আরও জানান, এ দফায় মালয়েশিয়ায় যেতে যাওয়া ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার জুলাই যোদ্ধার জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। তাঁদের বিদেশযাত্রা ও কর্মসংস্থানের যাবতীয় খরচ সরকার বহন করবে।