ভোলায় ট্রলি উল্টে দুই শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ আজ সকালে ভোলা এসেছে। গতকাল বুধবার সকালে বাংলাবাজার থেকে একটি ট্রলিতে করে ১৭ জন শ্রমিক বটতলা খাল এলাকায় একটি জাহাজ থেকে মালামাল নামানোর জন্য রওনা হন।
পরে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইাউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির সামনে সড়কে আসলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা ১৫ জন শ্রমিক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক সাতজনকে বরিশাল পাঠান। এরপর বরিশাল থেকে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে মাওয়া ঘাট এলাকায় রাতে ফখরুল ও মহসিন মারা যান।

