মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ডাচ্-বাংলা ব্যাংকের আড়াই কোটি টাকাসহ গ্রেপ্তার ৮

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১২:২৭ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের আড়াই কোটি টাকাসহ গ্রেপ্তার ৮

এ সময় তাদের কাছ থেকে দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে মোট উদ্ধার হলো ৬ কোটি ৪৩ লাখ ৫০০ টাকা।

রবিবার (১২ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

এদিকে ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তুরাগ থেকে ডাচ্-বাংলা ব্যাংকের চার ট্রাংক টাকা ছিনতাই হয়। পরে খিলক্ষেত এলাকা থেকে তিন ট্রাংক টাকা উদ্ধারের তথ্য জানায় ডিবি। এ সময় টাকা ছিনতাইয়ে ব্যবহৃত হাইয়েস গাড়িটিও জব্দ করা হয়।

এ ঘটনায় মানি প্ল্যান্টের দুই পরিচালকসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত ডাকাতি বলছে ডিবি।