মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজধানীতে অটোরিকশা ছিনতাই, চালককে ছুরিকাঘাত

প্রকাশ: ২৯ মে ২০২৩, ৬:১৬ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৩ পূর্বাহ্ন
রাজধানীতে অটোরিকশা ছিনতাই, চালককে ছুরিকাঘাত

সোমবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর রোডে ব্রিজের পাশে এই ঘটনা ঘটে।

আহত লাল চান নিজেই জানান, তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেরচর পুরাগাছা গ্রামে। পরিবার নিয়ে তিনি থাকেন হাজারীবাগ বটতলা জানে আলম কমিউনিটি সেন্টারের পাশে। বেশির ভাগ সময় রাত্রীবেলায় নিজের ব্যাটারি চালিত অটোরিকশা চালান তিনি। ভোরে ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুই ব্যক্তি তার রিকশায় উঠেন। এর কিছুক্ষণ পরই চাকু বের করে রিকশা থামাতে বলেন তারা। রিকশা থামাতে দেরি হওয়ার সঙ্গে সঙ্গে তার ঘাড়ে একটি আঘাত করে। রিকশা থেকে পড়ে গেলে তখন তার দুই হাতে ছুরিকাঘাত করে রিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।

আহত লাল চান দৌড়ে সেখান থেকে সরে যান। পরে রক্তাক্ত অবস্থায় বাসায় পৌছালে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে সেলাই করার পর তাকে বাসায় পাঠিয়ে দেয়া হয়।

এবিষয়ে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। রিকশাটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।