মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বুড়িগঙ্গা থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ১১ জুন ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ন আপডেট: ২৪ মে ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
বুড়িগঙ্গা থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শনিবার (১০ জুন) সকালে স্বজনরা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশের বসিলা ফাঁড়ির পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

মাহিম গতকাল শুক্রবার (৯ জুন) বাসা থেকে চুল কাটার কথা বলে বের হয়েছে উল্লেখ করে নিহতের মামা রেজাউল করিম সোহাগ বলেন, বাসা থেকে চুল কাটার কথা বলে মাহিমের মায়ের কাছ থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে কামরাঙ্গামরিচ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।

সোহাগ আরো বলন, চুল কাটা শেষে আজিমপুরে মাহিমের এক বন্ধুর দাদির মিলাদে যাওয়ার জন্য তার মাকে রাজি

করায়। কিন্তু সেখানে যে যায় নি। পরে তার মোবাইল ফোন চেক করে আমার ভাগ্নের সহপাঠী সামিরের সঙ্গে দেখা করার তথ্য পাই। কিন্তু সে মাহিমের সঙ্গে দেখা করার কথা অস্বীকার করে।

তিনি বলেন, গতকাল থেকে সম্ভাব্য যায়গাগুলোতে খোঁজ করেছি। আজ (শনিবার) ভোরে খোলামুড়া ঘাট এলাকায় গেলে এক পথচারীর মাধ্যমে নদীতে লাশ ভেসে থাকার খবর পাই৷ পরে গিয়ে আমার ভাগ্নে মাহিমের মরদেহ ভাসতে দেখি। তার শরীর ও মুখে অনেক কাদা লাগানো। তবে শরীরে আঘাতের চিহ্ন দেখি নি।

জানা গেছে, নিহত সামির তার মায়ের এক মাত্র সন্তান। বাবা মাসুদুর রহমানের সঙ্গে ১০ বছর আগে মায়ের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে মায়ের সঙ্গে কামরাঙ্গামরিচ বাগানবাড়ি নয়াগাঁও এলাকায় মায়ে সঙ্গে থাকত। মা সাবিনা ইয়াসমিন স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষক।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশের বসিলা ফাঁড়ির পরিদর্শক অনিমেষ হালদার বলেন, আজ সকালে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তেরর জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে শরীর কাদা লাগানো ছিলো। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।