ভোলায় ট্রলারডুবি: ৫ জেলের লাশ উদ্ধার

শুক্রবার (৩০ জুন) দুপুর একটার দিকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়া জেলেরা হলেন-মো. হারুন মাঝি, শরীফ মাঝি, সাত্তার মাঝি, নুর ইসলাম মাঝি ও ফজলে করিম মাঝি। তাদের বাড়ি চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল বিষয়টি গণমাধ্যমকে জানান, গত ২৫ জুন রাতে মো. জাহাঙ্গীর মাঝি সহ ১৩ জেলে নিয়ে চরফ্যাশন উপজেলার চর নিজাম সংলগ্ন তিন চর এলাকার সাগর মোহনায় একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এ ঘটনার পরের দিন ২ জেলেকে স্থানীয়রা জীবিত উদ্ধার করে ও ২৭ জুন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্য আরও ৪ জেলেকে জীবিত উদ্ধার করে। শুক্রবার সকালে নিখোঁজ জেলেদের মধ্যে ৫ জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলে। এখনো ২ জেলে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কাজ করা হচ্ছ।

