শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ ৫

প্রকাশ: ২ জুলাই ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন আপডেট: ১ মে ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ ৫

শনিবার (০১ জুলাই) দুপুর ২টার দিকে ঝালকাঠি পৌর খেয়াঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন কেউ জানাতে পারেনি।

আহতদের মধ্যে আছেন-শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোসেন (২৭), মাইনুল ইসলাম হৃদয় (২৯)। এছাড়া জাহাজের একজন বাবুর্চিও আহতদের মধ্যে রয়েছেন।

অতিরিক্ত পুলিশ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, পেট্রোল ও ডিজেল ভর্তি নন্দিনি-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করার জন্য আসে। দুপুরে নদীর অপর পাড়ে নোঙ্গর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ বিকট বিস্ফোরণ হয়। পরে জাহাজে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, জাহাজটিতে মাস্টার সহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এরমধ্যে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ৪ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী। তবে ঠিক কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।