ইউনূসের জামিন বাতিল চেয়ে আবেদন

শ্রম আইন লঙ্ঘনের মামলায় পাওয়া জামিন বাতিলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে এ আবেদন করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালতে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) এ আবেদন করা হয়।
অ্যাডভোকেট খুরশিদ আলম জানান, আদালতের অনুমতি না নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন ড. ইউনূস। তার জামিন বাতিল করা প্রয়োজন।

