মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

টিসিবি পণ্য বিক্রি শুরু রবিবার থেকে

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১:৩১ পূর্বাহ্ন আপডেট: ২৭ মার্চ ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
টিসিবি পণ্য বিক্রি শুরু রবিবার থেকে

টিসিবি জানায়, আগামীকাল থেকে ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল দেয়া হবে। এদিন দুপুর ১২টার দিকে রাজধানীর আবদুল্লাপুর পলওয়েল কনভেনশন শপিং সেন্টারের পেছনে তেল, ডাল ও চিনির সঙ্গে চাল বিতরণ উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দেশব্যাপী এই কার্যক্রম টিসিবির ডিলারদের কাছ থেকে নির্ধারিত দিন ও তারিখে বিতরণ করা হবে।

টিসিবি আরো জানায়, আগে প্রতি কেজি মসুর ডালের দাম ছিল ৭০ টাকা। বর্তমানে কেজি প্রতি ১০ টাকা কমিয়ে ৬০ টাকা করা হয়েছে। একজন কার্ডধারী ২০০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, ১২০ টাকায় দুই কেজি মসুর ডাল, ৭০ টাকায় এক কেজি চিনি ও ১৫০ টাকায় ৫ কেজি চাল কিনতে পারবেন।

জানা গেছে, বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৯ টাকা, চিনি ১৪০ টাকা, মসুর ডাল ৯০-১০০ টাকা ও মোটা চাল প্রতি কেজি ৪৮-৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারায় নিম্ন আয়ের মানুষের সুবিধা হবে বলে জানিয়েছেন সুবিধাভোগীরা।