মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আয়করে আরো ছাড় সরকারি চাকরিজীবীদের

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ২:২০ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ন
আয়করে আরো ছাড় সরকারি চাকরিজীবীদের

বুধবার (১৯ জুলাই) দেয়া এক প্রজ্ঞাপনে এই করছাড়ের ঘোষণা দেয়া হয়। সরকারি চাকরিজীবীদের প্রণোদনা দেয়ার পর তাদের আরো করছাড়ের সুবিধা দিয়েছে সরকার। এবারের প্রজ্ঞাপনে করছাড়ের পরিধি বেড়েছে।

এত দিন সরকারি চাকরিজীবীরা যেসব খাতে করছাড় পেতেন সেগুলো হচ্ছে- বাড়িভাড়ায় মূল বেতনের ৫০ শতাংশ অথবা তিন লাখ টাকা পর্যন্ত হলে তাতে কর দিতে হতো না। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মূল বেতনের ১০ শতাংশ অথবা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই।

এছাড়া, সরকারি কর্মকর্তাদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় আরো আছে- বৈশাখী ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএ-ডিএ। তবে নতুন আইনে বলা হয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক–তৃতীয়াংশ বা সাড়ে ৪ লাখ টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে কর ছাড় পাবে।