ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ১০

শনিবার (২২ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন জহুরুল ইসলাম।
তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, এ পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।

