শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ১৪

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ৬:০২ অপরাহ্ন আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ৬:০০ অপরাহ্ন
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ১৪

বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) সকাল ৯টায় এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জহুরুল ইসলাম।

স্থানীয় কয়েকজন জানান, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। এতে ১৪ জনের মৃত্যু হয়েছে।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।