আপনারা কী নিজেদের দেশের মালিক মনে করেন: হাইকোর্ট

আগাম জামিনে থাকার পরেও এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতারের ঘটনা হওয়া শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার (২৪ জুলাই) এ কথা বলেন।
‘জামিন নেয়া শিক্ষার্থীকে গ্রেপ্তার, আদালতে মুক্তি’ শিরোনামে একটি দৈনিকে গত ২০ মে প্রতিবেদন ছাপানো হয়। প্রতিবেদনটি পরদিন আদালতের নজরে আনেন উচ্চ আদালতে আসামিপক্ষে নিয়োজিত আইনজীবী আলী আহসান মোল্লা। ওইদিন একই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন। গ্রেপ্তারের বিষয়ে ব্যাখ্যা জানাতে পটুয়াখালী থানার দুই কর্মকর্তাকে তলব করেন। গত ১৮ জুন তাদের হাজির হওয়ার তারিখ ছিল। সেদিন আদালতে হাজির না হতে পারেনি তারা। সেইদিনের শুনানিতে আহসান মোল্লা আদালতকে জানান, যখন ধরে নিয়ে যাওয়া হয়, তখন আসামি আমাকে(আইনজীবী) ফোন দেন। আসামির ফোনে এসআইয়ের সঙ্গে তার কথা হয়। আসামি আগাম জামিনের বিষয়টি জানানো স্বত্বেও তাকে ধরে নিয়ে যাওয়া হয়। থানায় নেয়ার পর ওসিকে ফোন দেয়া হয়। তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন।
সোমবার দুই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ক্ষমা না করে আজ আদালতে হাজির থাকার আদেশ দেন পটুয়াখালী থানা পুলিশের দুই কর্মকর্তাকে। নিয়মানুযায় আজ শুনানি হয়। এসময় আদালত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উদ্দেশ্য আদালত বলেন, মিটিংয়ে আছেন (ওসিকে উদ্দেশ্য করে) বলে ফোন কেটে দেন। মিটিং শেষ করে আর ফোন দেননি, কোনো পদক্ষেপ নেননি। আপনারা কি নিজেদেরকে মালিক মনে করেন? জামিনে থাকার পরও আসামিকে গ্রেপ্তার করে আবার কোর্টে পাঠিয়েছেন! দেশের মালিক জনগণ। অথচ যে যেখানে বসে, সে সেখানকার মালিক বনে যান।
এসময় আশরাফুল হাওলাদারের পক্ষে শুনানি করেন আইনজীবী আলী আহসান মোল্লা। দুই পুলিশ কর্মকর্তার পক্ষে ছিলেন আইনজীবী আবু রেজা মো. কাইয়ুম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী, সহকারী অ্যাটর্নি জেনারেল আনিসুর রহমান। আজকে দুই পুলিশ সদস্য পক্ষে ফের নিঃশর্ত ক্ষমা চান তাদের আইনজীবী। আদালত ক্ষমা প্রার্থনা গ্রহণ না করে আদেশের জন্য আগামী ৩০ জুলাই পরবর্তী শুনানির ধার্য করেন।
পরে আইনজীবী আলী আহসান মোল্লা গণমাধ্যমকে বলেন, আমি ১৭ মে আসামিকে (আশরাফুল হাওলাদারকে) জামিন করাই। ১৮ মে রাত আনুমানিক ৮টার দিকে পুলিশ মো. আশরাফুল হাওলাদারকে গ্রেপ্তার করে। তখন আসামি আমাকে ফোন দিয়ে বলেন, স্যার পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে। অ্যাডভোকেট সার্টিফিকেট দেখাইছি। কিন্তু তারা (পুলিশ) মানতেছে না। তখন আসামির ফোন দিয়েই আমি এএসআইয়ের সঙ্গে কথা বলি। আইনজীবী পরিচয় দিয়ে গ্রেপ্তার না করার অনুরোধ করলেও তিনি আসামিকে ছাড়েননি। উল্টা আমাকে বলেছেন, তার কাছে ওসির গ্রেপ্তারি পরোয়ানা আছে, নিয়ে যেতে হবে। এরপর রাত পৌনে ১০টার দিকে আসামির আত্মীয়-স্বজনরা আমাকে ফোন দিয়ে ওসির নম্বর দেন। এরপর ১০টা ১ মিনিটে আমি ওসিকে ফোন দেই। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী, তাই ফোন ধরে মিটিংয়ে আছেন বলে ফোন রেখে দেন। কিন্তু ওসি আর পরে আমাকে ফোন দেননি। পরদিন অর্থাৎ ১৯ মে আসামিকে কোর্ট চালান করে দেন। এই কথাগুলো আমি হলফনামা করে আদালতে জমা দিয়েছি। এই বক্তব্যে শুনে আদালত জানতে চেয়েছিলেন এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য আছে কি না। যদি থাকে তবে তা আগামী ৩০ জুলাইয়ের মধ্যে লিখিত আকাওে আদালতে জমা দিতে বলেছেন। ওইদিন আদালত আদেশ দেবেন। দুই পুলিশ সদস্যের আইনজীবী তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চাইলেও আদালত তা দেননি বলে জানান এই আইনজীবী।

