বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশ: ৬ আগস্ট ২০২২, ৯:৫২ অপরাহ্ন আপডেট: ৩ এপ্রিল ২০২৬, ২:২১ পূর্বাহ্ন
বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

শুক্রবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।