মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বগুড়ায় দুটি বাসের সংঘর্ষে নিহত ১ , আহত ৩

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ৮:০৮ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
বগুড়ায় দুটি বাসের সংঘর্ষে নিহত ১ , আহত ৩

ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একতা পরিবহন ও রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিজভী পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একতা বাসের সুপাই ভাইজার নিহত হন।

নিহত সুপাই ভাইজারের নাম মিন্টু চৌধুরী (৩৮)। তিনি নওগাঁ সদরের চকদেবপাড়া এলাকার বাসিন্দা। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ট্রাফিক পরিদর্শক এ কে এম বানিউল আনাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে একতা পরিবহনের বাস যাত্রী নিয়ে নওগাঁ যাচ্ছিল। অন্যদিক থেকে রিজভী পরিবহনের একটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঘোগা বটতলা এলাকায় পৌঁছালে দুই বাসের সংঘর্ষ হয়। এতে বাসের সুপারভাইজারসহ চারজন আহত হন।

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সুপারভাইজার মারা যান। আহত অপর তিনজন চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ পরিবার নিয়ে গেছে।