বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাড়ে ৩৬ হাজার টন কয়লাবাহী আরও এক জাহাজ পায়রায়

প্রকাশ: ২ জুলাই ২০২৩, ১১:০৯ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন
সাড়ে ৩৬ হাজার টন কয়লাবাহী আরও এক জাহাজ পায়রায়

শনিবার (২ জুন) রাতে পায়রা বন্দরের আউটারেজে এসে নোঙর করে জাহাজটি।

রবিবার বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন

উপ-পরিচালক আজিজুর রহমান আরও জানান, ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে এমভি পাভো ব্রেভ নামের একটি জাহাজ পায়রা বন্দরের আউটারেজে পৌঁছেছে। এখন জাহাজটিকে ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসা হচ্ছে। পরে লাইটারের মাধ্যমে কয়লা খালাস করা শুরু হবে।

উল্লেখ্য, ৫ জুন কয়লা সংকটের কারণে এ তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ প্রায় এক মাস পর গত মাসে আবারও চালু হয় পায়রা বিদ্যুৎকেন্দ্র। গত ২২ জুন ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামে একটি জাহাজ বন্দরে এলে ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায়। বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর পর কয়লা নিয়ে আসা এটি দ্বিতীয় জাহাজ।