বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কোম্পানীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ভবন নির্মাণ

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ২:৩৯ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ভবন নির্মাণ

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা গেছে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের কাজ চলামান রেখেছেন প্রতিপক্ষের লোকজন। এরআগে গত (২৪ জানুয়ারি) ভুক্তভোগী খালেদা খাতুন (৫৫) ও তার পরিবারের একাধিক সদস্যের আবেদনের পরই আদালত থেকে ভবন নির্মাণ কাজ বন্ধ রাখতে স্থিতাবস্থার আদেশ দেওয়া হয়েছিল।

ভুক্তভোগী খালেদা খাতুন ও তাঁর পরিবারের সদস্যরা জানান, তারা মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল করিম সাহেব বাড়ির বাসিন্দা। ভুক্তভোগীরা ওয়ারিশ সূত্রে একশত ২৩ শতাংশ সম্পত্তির মালিক হয়। সম্প্রতি একই বাড়ির হাবীব উল্যার ছেলে ওমর ফারুক ও তার পরিবারের একাধিক সদস্য জোরপূর্বক আমাদের মালিকীয় ৮৬ দাগের ৩ শতাংশ জায়গার ওপর ভবন নির্মাণ শুরু করে। 

এ ঘটনায় নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হলে আদালত গত ২৪ জানুয়ারি ওই জায়গায় স্থিতাবস্থা জারি করেন। কিন্তু ফারুক ও তার পরিবারের সদস্যরা আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখেন। বিষয়টি কোম্পানীগঞ্জ থানায় অবহিত করা হলেও অজ্ঞাত কারণে পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। যার ফলে তার জায়গায় নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পুলিশের যোগসাজশে এই নির্মাণ কাজ চলছে।  

অভিযুক্ত ওমর ফারুক অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেন, তারা তাদের কাজ বন্ধ রেখেছেন।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, কাজ বন্ধ রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই সময় বাদী পক্ষ বাড়ি ঘর ভাংচুর শুরু করে দিয়েছে। বাদী পক্ষ পুলিশকে ডেকে নিয়ে বিপদে পালানোর ব্যবস্থা করেছে। পুলিশের আগে বাধা দিতে পারবেনা।  পুলিশ গেলে ভাংচুর করবে,পুলিশ কি আসামি হবে। পুলিশ বিপদে পড়বেনা।

যশোর জেলা বিএনপির উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান নেতৃবৃন্দের

যশোর জেলা বিএনপির উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান নেতৃবৃন্দের

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত