শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেড়েছে কাঁচা মরিচ ও গরুর মাংসের দাম

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৫২ পূর্বাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ৪:২৯ পূর্বাহ্ন
বেড়েছে কাঁচা মরিচ ও গরুর মাংসের দাম

সরেজমিনে দেখা যায়, বাজারে সবজির দাম কিছুটা হাতের নাগালে আছে। আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। শসা প্রতি কেজি ৪০-৫০, লম্বা ও গোল বেগুন ৬০-৮০, টমেটো ৩০-৪০, শিম ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ১১০-১২০, চাল কুমড়া প্রতিটি ৫০-৬০, লাউ প্রতিটি আকারভেদে ৭০-৮০, মিষ্টি কুমড়ার কেজি ৪০- ৫০, চিচিঙ্গা ৬০, পটল ৬০, ঢেঁড়স ৬০, কচুর লতি ৬০ ৭০, পেঁপে ৩০-৪০, বরবটি ১০০-১২০ ও ৫০ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা। বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা। দুই সপ্ত কাঁচা মরিচের কেজি ছিল ১৫০ থেকে ১৬০ টাকা।

১১ সদর বাজারের কাঁচা মরিচ বিক্রেতা অজগর আলী বলেন, কাঁচা মরিচের নাম গত সপ্তাহ থেকে বাড়তি । এই সপ্তাহে বেড়েছে। কাঁচা মরিচের আমদানি বন্ধ থাকায় বাজারে এর প্রভাব পড়েছে।

বাজারের সবজি ব্যবসায়ী মধু মিলন বলেন, বাজারে সবজির নাম হাতের নাগালে। তবে দুই-তিনটি সবজির দাম বেড়েছে। সব বাজারে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা। রসুনের কেজি ২০০ টাকা। ছোট রসুনের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। বাজারে কমেছে আদার দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।

এদিকে, বাজারে খোলা চিনি প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকা। বাজারে খোলা আটার কেজি ৬০ টাকা। প্যাকেট আটার কেজি ৬৫ টাকা। আগে কেজি ছিল ৭০ টাকা। ২ কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০-১২৫ টাকা। বাজারে সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৮৭ টাকা। পরণের কেজি বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়। বাজারে ফার্মের মুরগির ডিম বাড়তি নামেই বিক্রি হচ্ছে। ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায় হাঁসের ডিমের ওজন বিক্রি হচ্ছে ২২০ টাকা। দেশি মুরগির ডিমের ওজন ১৯০ টাকা। বাজারে গরুর মাংসের দাম বেড়েছে। কেজি ৭৫০ টাকায় বিক্রি করছেন।

যশোর জেলা বিএনপির উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান নেতৃবৃন্দের

যশোর জেলা বিএনপির উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান নেতৃবৃন্দের

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত