শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: ২ মার্চ ২০২৩, ১১:২১ অপরাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
যশোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা (২৫) ও একই এলাকার মৃত আলী মোড়লের ছেলে রাকিব মোড়ল (২৫)। তাৎক্ষণিক আহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তারা যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর কলেজ এলাকায় দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল ও তিন আরোহীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। সেখান থেকে তারা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আর গুরুতর আহত একজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটলো তা কেউ নিশ্চিত করতে পারেননি।

নিহত মাসুদ রানার বড়ভাই রিপন হোসেন জানান, তার ভাই ভাড়ায় মোটরসাইকেল চালান। আর রাকিব মোড়ল মোটরসাইকেল সার্ভিসিংয়ের কাজ করেন। বুধবার বিকেলে তারা দুইজন মোটরসাইকেলের সরঞ্জাম কেনার জন্য যশোর শহরে গিয়েছিলেন। রাতে যশোর থেকে চুকনগরে ফিরছিলেন তারা। ফেরার পথে তারা দুর্ঘটনায় পতিত হতে পারেন। তবে মাসুদ ও রাকিবের সঙ্গে আর কে ছিলেন তা তিনি বলতে পারেননি।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পথচারীদের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আহত একজনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর জেলা বিএনপির উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান নেতৃবৃন্দের

যশোর জেলা বিএনপির উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান নেতৃবৃন্দের

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত