শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বদলে গেছে ডুমুরিয়ার স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ২:১১ পূর্বাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
বদলে গেছে ডুমুরিয়ার স্বাস্থ্য কমপ্লেক্স
প্রয়োজনীয় জনবল সংকট থাকা সত্ত্বেও এখানকার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে নানা সংকট মোকাবিলার মাধ্যমে ডুমুরিয়া স্বাস্থ্যসেবা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, আন্তঃবিভাগ এবং বহির্বিভাগের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনসহ সার্বিক উন্নয়নকে ডুমুরিয়া স্বাস্থ্য খাতের ইতিহাসে এক অনন্য সফলতা বলে আখ্যা দিচ্ছেন স্থানীয়রা।

শেখ আব্দুল জলিল, ইয়াসিন শেখ, জাহানারা বেগম, আবেদা বেগম, তাসলিমা বেগমসহ বাসিন্দারা জানান, স্বাস্থ্য কমপ্লক্সের দৃশ্যপট একেবারে পাল্টে দিয়েছেন বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা। তিনি এখানে যোগদানের পর থেকে হাসপাতালে রোগীদের খাবার পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশের উন্নয়নসহ নানামুখী সৃজনশীল কার্যক্রম পরিচালনা করছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা জানান, কীভাবে আরও সহজে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় এ ব্যাপারে প্রতিনিয়ত সভা-সমাবেশের মাধ্যমে সঠিক দিকনির্দেশনা এবং পরামর্শ প্রদান করেন এ কর্মকর্তা। বিশেষ করে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সপ্তাহে একদিন ক্লিন ডে‌ ঘোষণার মাধ্যমে সকল স্থরের কর্মকর্তা-কর্মচারীদেরকে নিয়ে নিজেরাই কাজ করেন। এমন মহতি কাজ সর্বস্তরে প্রশংসা কুড়িয়েছে। খুলনা জেলার মধ্যে ডুমুরিয়ার সুনাম অর্জন করার লক্ষ্যে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার মান সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুফিয়ান রস্তম বলেন, ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ অন্য স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা, উপজেলা প্রশাসন, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগিতায় আমি চেষ্টা করে যাচ্ছি সেবার মান বৃদ্ধিসহ হাসপাতালের উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে।
যশোর জেলা বিএনপির উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান নেতৃবৃন্দের

যশোর জেলা বিএনপির উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান নেতৃবৃন্দের

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত