শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাতক্ষীরায় মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ১০:১৫ অপরাহ্ন আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ন
সাতক্ষীরায় মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

রবিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের বকচরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার নারায়নপুর গ্রামের আজিজুর রহমান সরদারের ছেলে আব্দুল বারি (৫৫), তার ছেলে রেজোয়ান (২৫) ও সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের ওমর ফারুকের ছেলে মাহমুদুর রহমান (৩৬)।

খানপুর গ্রামের আনিসুর রহমান জানান, তার আত্মীয় মাহমুদ হোসেন একটি মোটরসাইকেলে করে শহরে যাচ্ছিলেন। বাইপাস সড়কের কামালনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর দুর্ঘটনাকবলিত এই মোটরসাইকেলের সঙ্গে দুই পাশ থেকে আসা আরও তিনটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল বারি। আর তার ছেলে রেজোয়ানকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে দুর্ঘটনায় মারাত্মক আহত মাহমুদুর রহমানকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও পরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার